× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

০১ জুন ২০২৫, ১৪:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তাকে রাজপরিবারের পক্ষ থেকে “কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড” প্রদান করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ জুন ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। পরদিন, ১০ জুন তিনি লন্ডনে পৌঁছাবেন। সফরের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১২ জুন, যেখানে ব্রিটেনের রাজপরিবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ড. ইউনূসকে সম্মাননা প্রদান করবেন রাজা চার্লস। সফর শেষে তিনি ১৩ জুন দেশে ফিরবেন।

সফরকালীন সময়ে ড. ইউনূসের ব্রিটেনের রাজা চার্লস ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এসব বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা—এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.