× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট

০১ জুন ২০২৫, ১৬:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিএসএফ নিহত যুবকের মরদেহ নিয়ে যায়।

নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য (২৩)। তিনি দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতেন প্রদীপ।

দত্তগ্রামের স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, ঘটনার সময় প্রদীপ সীমান্তের কাঁটাতারের পাশে ছিলেন। তখন বিএসএফ তাকে গুলি করে হত্যা করে এবং মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যায়। তিনি আরও জানান, বর্তমানে প্রদীপের স্বজনদের নিয়ে তিনি কুলাউড়া থানায় অবস্থান করছেন এবং ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে। সেখানে চিকিৎসা শেষে ভারতীয় পুলিশ মরদেহটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে।”

বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিজিবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.