× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘না বুঝে সরকারের সমালোচনাকারীদের মানসিক সংস্কার প্রয়োজন’

ডেস্ক রিপোর্ট

০৩ জুন ২০২৫, ১৯:০৭ পিএম । আপডেটঃ ০৩ জুন ২০২৫, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকারের বিরুদ্ধে না বুঝে সমালোচনা করা ব্যক্তিদের ‘মানসিক সংস্কার’ দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত ফৌজদারি কার্যবিধি সংশোধনের খসড়া নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় বক্তারা জানান, ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এসব পরিবর্তনকে বাস্তবসম্মত ও সময়োপযোগী করতে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোর যেভাবে একমত পোষণ হবে, সেভাবেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। আগস্টের মধ্যেই আশু বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো সম্পন্ন হবে বলে আশা করছি।”

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ড. আসিফ নজরুল বলেন, “তার (শেখ হাসিনা) বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এখন ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তারের বিষয়টি আইন মন্ত্রণালয় বিবেচনায় আনবে।”

তিনি আরও বলেন, “যারা না জেনে বা না বুঝে সরকারের প্রতিটি কাজের সমালোচনা করে, তাদের নিজ নিজ মানসিক অবস্থান ও দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন প্রয়োজন।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.