× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে মাহিন্দ্রা-বাস সংঘর্ষ, নিহত বেড়ে ৫

ডেস্ক রিপোর্ট

০৪ জুন ২০২৫, ০৯:৫৩ এএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদি বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং আহত হন আরও ৩ জন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.