× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০৫ জুন ২০২৫, ১৮:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঈদযাত্রা ঘিরে রাজধানীর গাবতলীতে পরিবহন টিকিট কাউন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ জুন) গাবতলীর বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের জানান, “আমি যতটুকু ঘুরলাম, দেখলাম—কেউ বাড়তি ভাড়া নেয়নি। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না।”

তিনি আরও বলেন, “আমরা যদি নিজেরা সচেতন হই এবং আইন মেনে চলি, তাহলে সব কিছু সহজ হয়। বিশেষ করে গাড়িতে উঠতে-নামতে এবং রাস্তা পারাপারে আমাদের নিজেদেরই সচেতনতা দরকার।”

যানজট প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা যানজট রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে এবং যেকোনো সমস্যা সমাধানে কাজ করছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.