× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ থেকে জাতীয় ফল মেলা শুরু

ডেস্ক রিপোর্ট

১৯ জুন ২০২৫, ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত

 রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে আজ বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। চলবে ২১ জুন পর্যন্ত।

এবারের ফল মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট ৭৫টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় এবারের প্রতিপাদ্য হচ্ছে— দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফলও কিনতে পারবেন মেলা থেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.