× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে ভর্তি

ডেক্স রিপোর্ট ।

২১ জুন ২০২৫, ২০:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২১ জুন) বিকেলে তার অসুস্থতার খবর জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দলের নেতা-কর্মী ও জনগণের কাছে দোয়া চান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমাদের প্রিয় সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী সংগ্রামে নাসীরের ভূমিকা সবসময়ই ছিল সাহস ও নেতৃত্বের প্রতীক।”

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে আমরা সবাই তার পাশে আছি এবং আপনাদের সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”

তবে ঠিক কোন অসুস্থতা বা কোন হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন, সে বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবরণ দেওয়া হয়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী এমন সময়ে হাসপাতালে ভর্তি হলেন, যখন এনসিপি নির্বাচন কমিশনের কাছে দলীয় নিবন্ধনের আবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জানা গেছে, আবেদন প্রক্রিয়ার শেষ দিন (২২ জুন) দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমের দায়িত্বে থেকেও পাটওয়ারী শারীরিক অসুস্থতা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় কাজ তদারকি করছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দ্রুত আরোগ্য কামনা করে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও নেতার প্রতি সহানুভূতির বার্তা দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.