× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কূটনীতি কেবল পুরুষের জন্য নয়: সারাহ কুক

ডেস্ক রিপোর্ট

২৫ জুন ২০২৫, ১৪:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুক বলেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়। আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে আমি আন্তর্জাতিক সম্পর্ক গঠনে কাজ করা নারীদের নিয়ে দিনটি উদযাপন করছি। আমি গর্বিত ঢাকায় এবং লন্ডনে নারী হাইকমিশনার দায়িত্ব পালন করছেন।

হাইকমিশনার সম্প্রতি যুক্তরাজ্যে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবস। এই দিনটিতে বিশ্বজুড়ে নারী কূটনীতিকদের অবদান ও গুরুত্ব তুলে ধরা হয়। ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দিনটিকে নারী কূটনীতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো, কূটনীতিতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.