× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ব্যাংক হিসাব ফ্রিজ

ডেস্ক রিপোর্ট।

০৭ জুলাই ২০২৫, ১৬:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবে ৪০ কোটি টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।

হামিদুলের নামে থাকা পূবালী ব্যাংকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে এফডিআর ফ্রিজ করতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক নওশাদ আলী।

আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন।

এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.