× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২১ জুলাই ২০২৫, ১৩:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের মধ্যে ফ্ল্যাট দেওয়া বা চাকরিতে কোটা দেওয়া এসব বিষয় নেই। পুনর্বাসনের কর্মসূচি আছে।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আকারে ৭৭ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.