× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিচয় শনাক্ত হলে দ্রুত মরদেহ হস্তান্তর, অন্যথায় ডিএনএ টেস্ট

ডেস্ক রিপোর্ট।

২১ জুলাই ২০২৫, ২০:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজ সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

আহতদের চিকিৎসার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। 

এছাড়া আহতদের চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভীড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.