× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোনো নাগরিক অবৈধ উপায়ে ভারতে থাকলে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।

২৬ জুলাই ২০২৫, ১৫:১১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কোনো নাগরিক অবৈধ উপায়ে ভারত থাকলে গ্রহণ করতে প্রস্তুত বাংলাদেশ। তবে যে প্রক্রিয়ায় সীমান্ত দিয়ে পুশব্যাক করানো হচ্ছে তার নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়তার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। কারো কোন অবৈধ নির্দেশনা না মানারও পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে অনেক ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া বিষয়ক প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যথাযথ তদন্ত করেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।

বাংলাদেশ পুশব্যাক নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.