× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ আগস্ট মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’

ডেস্ক রিপোর্ট।

০৩ আগস্ট ২০২৫, ১৬:৫৩ পিএম । আপডেটঃ ০৩ আগস্ট ২০২৫, ১৬:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

এক বছর পর আবারও ফিরে এসেছে ৫ আগস্ট গণ-অভ্যুত্থান ক্যালেন্ডারের ‘৩৬ জুলাই’। এই দিন বিকেলেই প্রকাশিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। আজ  রবিবার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।  

পোস্টে বলা হয়, ‘৩৬ জুলাই’


গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ-অভ্যুত্থান।

ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছিল এই দিনে। বহু শহীদের রক্ত আর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার ঢল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মুখর ছিল দেশবাসী।

এবারের ছত্রিশ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে মানিক মিয়া এভিনিউজুড়ে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। বিকেলে ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এতে অংশ নিতে দেশের সর্বস্তরের নাগরিকদের পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

‘এই দিনটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব’— বার্তায় এমন মন্তব্যও করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.