× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২৪ আগস্ট ২০২৫, ১৬:২১ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক চাই, যা আমরা অন্যান্য বন্ধুদের সঙ্গে চাই। আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ হচ্ছে। সে হিসেবেই আমাদের সম্পর্কটা এগোচ্ছে।’  

একাত্তর ইস্যুতে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার ভিত্তিতে সমাধানের বিষয়ে একমত পাকিস্তান। 

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আমাদের সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.