× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট।

০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫ পিএম

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন (ফেব্রুয়ারিতে নির্বাচন)। নির্বাচন কমিশনকেও সেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গতকাল দেশের তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন সরকারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি।’

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের অবস্থান বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে, এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে।

এনসিপির জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, এটা এনসিপির দলীয় বক্তব্য। এনসিপির দলীয় বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। সরকারের বক্তব্য যেটা সেটা বললাম।

নির্বাচনের আগে বিচার-সংস্কার ও পিআর নিয়ে দলগুলোর মধ্যে থাকা মতপার্থক্য নিয়ে আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, তাদের বিচার-বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা আছে। আমরা মনে করি, মত-ভিন্নতা থাকলেও প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে চবিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আসিফ নজরুল আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ১ বছরে মাঝেমাঝে বেশ অবনতি হয়েছে। আবার ভালো হয়েছে। একটা গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে, সেইসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.