× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ

ডেস্ক রিপোর্ট।

০৭ অক্টোবর ২০২৫, ১০:০১ এএম

ছবি: সংগৃহীত।

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে মঙ্গলবার (৭ অক্টোবর) সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। ২৮ সেপ্টেম্বর থেকে এই সংলাপ শুরু করেছে ইসি।

সোমবার (৬ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন। সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ইসির সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা এতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

এছাড়া আজ বিকেলে নারী নেত্রীদের সঙ্গেও ইসির বসার কথা রয়েছে। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.