× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম

ছবি: সংগৃহীত।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের উদ্ধৃতি দিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। বৈঠকে মার্কিন কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত বৈঠকে গুরুত্বারোপ করেন যে, মার্কিন কোম্পানিগুলো যেন বাংলাদেশে ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ পায়। এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.