× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুরু, বিরোধী দলের ওয়াক আউট

ডেস্ক রিপোর্ট।

১২ মার্চ ২০২৬, ১৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুরুতেই বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।

তবে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করছেন বিরোধী দলের সদস্যরা।

এর আগে, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সাথে সাথে বিরোধীদলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্লাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই নীরবতা পালন করেন দাঁড়িয়ে।

এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.