× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার

ডেস্ক রিপোর্ট।

১৬ এপ্রিল ২০২৬, ১৪:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার জানান, রাজনীতির একটি ইতিবাচক দিক তিনি লক্ষ করছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরো বলেন, ‘গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, অভিভাবক ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকায় উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এ সফর পরিচালনা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.