× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়লো আরো দুই ট্যাংকার

ডেস্ক রিপোর্ট।

০৩ মে ২০২৬, ১২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

চীন ও ভারত থেকে  ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো দুটি ট্যাংকার। শনিবার (২ মে) ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে ভিড়েছে কুতুবদিয়া এঙ্করেজে।

এর আগে শুক্রবার বিকেলে চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ নামের একটি ট্যাংকার ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। 

বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে মোট সাতটি জ্বালানি তেলবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস কার্যক্রম চলছে।

এর আগে, গত এপ্রিল মাসে ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল আমদানী করা হয়েছে। আর  মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.