× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে যা বললেন আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট।

১৬ মে ২০২৬, ১০:০৯ এএম

ছবি: সংগৃহীত।

সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কেউ যদি সত্যিই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে, তাহলে তাকে গ্রেফতার করা সম্ভব। কিন্তু বাস্তবে গ্রেফতারের ঘটনা শোনা যায় না, শোনা যায় শুধু গুলিতে সরাসরি মানুষ হত্যার খবর, যা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা আরও ঘটেছে। 

এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমি আগেও এ বিষয়ে লিখেছি ও বলেছি। সরকারে থাকার সময়ও আমরা এসব হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত তলব করতাম, সীমান্তে আমাদের কঠোর অবস্থানও ছিল।

ড. আসিফ নজরুল আরও বলেন, সত্যি সত্যি অবৈধভাবে সীমান্ত পার হলে কাউকে গ্রেফতার করা যায়, প্রয়োজনে ফাঁকা গুলি করে থামানোও সম্ভব।  কিন্তু আমরা কোনো গ্রেফতারের ঘটনা শুনি না, ফাঁকা গুলির ঘটনাও দেখি না। শুনি শুধু সরাসরি গুলি করে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্তে লাশের ওপর দাঁড়িয়ে দুই দেশের প্রকৃত বন্ধুত্ব গড়ে উঠতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.