× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

ডেস্ক রিপোর্ট।

১৯ মে ২০২৬, ১১:৫৯ এএম

ছবি: সংগৃহীত।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন।

আজ মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

কোন নির্বাচন আগে হবে, এ বিষয়ে তিনি বলেন, বাজেট পাওয়া সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.