× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৩ মে ২০২৬, ১২:১০ পিএম । আপডেটঃ ২৩ মে ২০২৬, ১২:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনীর ঘুরে দেখেন। আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। 

প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে জানানো হয়, এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় 

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রদর্শনীতে আসা কিছু গাড়ি প্রধানমন্ত্রী তার কার্যালয়ের ভেতরে চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও জানানো হয়, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.