× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেন আসিফ মাহমুদ: প্রতিমন্ত্রী শাহে আলম

ডেস্ক রিপোর্ট।

২৩ মে ২০২৬, ১৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

স্থানীয় সরকার বিভাগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) ও অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মীর শাহে আলম।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, একটি প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

তিনি বলেন, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.