× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের ৬ বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’

ডেস্ক রিপোর্ট।

৩১ মে ২০২৬, ১১:২৯ এএম

ছবি: সংগৃহীত।

বিশ্বশান্তি রক্ষায় আত্মত্যাগকারী ৬ বাংলাদেশি বীর সেনানীকে ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দিচ্ছে জাতিসংঘ। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ তুলে দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

চলতি বছরের ৫ জুন আত্মত্যাগকারী ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হবে। এদের মধ্যে ৫৯ জন গত বছর প্রাণ হারিয়েছেন। যেখানে স্থান পেয়েছেন ৬ বাংলাদেশি।

বাংলাদেশের মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল প্রাপ্তদের মধ্যে ছয়জন হলেন, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল। তারা সবাই ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আব্বেই-তে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় একটি ড্রোন হামলায় নিহত হন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.