× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট

ডেস্ক রিপোর্ট।

০৩ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

ছবি: সংগৃহীত।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন কিছু পরিত্যক্ত বাড়ি ও ফ্ল্যাট বরাদ্দের লটারির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ আগস্ট বেলা ১০টায় রাজউক ভবনের রাজউক অডিটোরিয়ামে তা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন ৯টি পরিত্যক্ত বাড়ি প্রকল্প [(রূপসা (গুলশান), ইরাবতী (গুলশান), নাফ (মোহাম্মদপুর), ধলেশ্বরী (ধানমন্ডি)] এবং হাতিরঝিল অ্যাপার্টমেন্ট প্রকল্প (বিল্ডিং-০১)-এর ফ্ল্যাট বরাদ্দের লটারি আগামী ০৪ আগস্ট, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

ওই লটারি কার্যক্রম পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তা ছাড়া সংশ্লিষ্ট সব আবেদনকারী বা তাদের উপযুক্ত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিকে নির্ধারিত সময়ের আগে উল্লিখিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

লটারি বিষয়ক প্রয়োজনীয় তথ্যাদি রাজউকের ওয়েবসাইট www.rajuk.gov.bd হতে সংগ্রহ করা যাবে। প্রয়োজনে [email protected] এ মেইল-এর মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.