× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পালায় না বলে বড়াই করে চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

০৬ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম

ছবি: সংগৃহীত।

ক্ষমতা নিয়ে কখনো দম্ভ বা বড়াই করতে নেই উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘যারা খুব বড়াই করত, অমুকের (শেখের) বেটি পালায় না, কিন্তু দেখা গেল, চুপচাপ পালিয়ে গেল। তাই ক্ষমতা নিয়ে বড়াই করতে নেই। বড়াই করলে তার পতন কেমন হয়, ২০২৪ সালের ৩৬-এ জুলাই মানুষ তা দেখেছে। ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ।’

বুধবার (৫ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একাত্তর মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের মনের ভাষা অনুধাবন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, অহেতুক রাজপথ গরম করার কোনো মানে হয় না। বিএনপি শুধু কথার কথা হিসেবে জুলাইয়ের চেতনার কথা বলে না, বরং তা বাস্তবায়নেও বিশ্বাস করে। আর সেই বাস্তবায়নের অংশ হিসেবেই ইতোমধ্যে জুলাই জাদুঘর উদ্বোধন করা হয়েছে।

সাধারণ মানুষকে অবহেলা না করার তাগিদ দিয়ে জাহিদ হোসেন আরও বলেন, সাধারণ মানুষ সাধারণত শান্তিতে ও চুপচাপ জীবন কাটাতে পছন্দ করে। কিন্তু তাদের বিনা কারণে উত্ত্যক্ত করা এবং কথায় কথায় স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়া সমীচীন নয়। বিএনপি সব সময় জনগণের পাশে থেকে কাজ করা একটি রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.