× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

ডেস্ক রিপোর্ট।

২১ অক্টোবর ২০২৬, ১৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (২১ অক্টোবর) রাজবাড়ী পৌরসভার মিলনায়তনে রাজবাড়ী জেলার সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ক্ষমতাচ্যুত সরকার দেশের ব্যাংকিং খাতের যে পরিস্থিতি রেখে গেছে, তা পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে। এ ছাড়া দেশ থেকে লুট করে নেওয়া ৪০ বিলিয়ন ডলার পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসহ সামাজিক খাতে ধারাবাহিকভাবে সরকারি ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।  

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক মনে করে, সরকার সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি নির্ধারণ করেছে। এসব সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.