ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় গত ১৭ অক্টোবর বিকালে এ ঘটনা ঘটে বলে তার ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস এবং অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমেই একদল লোককে ধাওয়া করছেন তিনি। এ সময় পিস্তলের স্লাইড টেনে সেটি গুলি করার জন্য প্রস্তুত করে লোকগুলোর দিকে তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে দেখা যায় তাকে। ভিডিওতে সাদা পোশাকের আরও একজনকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালে ইশরাকের এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়। পর দিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়। গত ২০ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
সেই ঘটনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ইশরাক হোসেন। সম্প্রতি তার মুখোমুখি হয়েছিলেন যুগান্তরের স্টাফ রিপোর্টার নূরে আলম জিকু।
রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের অভিমত-আপনাকে যদি রাজনীতিতে কোণঠাসা বা দুর্বল করা যায়, তবে জামায়াত ও এনসিপি লাভবান হবে; আর আওয়ামী লীগ মাঠে ফিরলে তারা সুবিধা পাবে। আপনি বিষয়টি কীভাবে দেখেন?