× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনাকে খাঁচায় আসার আমন্ত্রণ আসিফের

ডেক্স রিপোর্ট

০৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এ খবরের পর শেখ হাসিনাকে খাঁচায় আসার আমন্ত্রণ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেতা আসিফ মাহমুদ বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

পাঠকদের জন্য এনসিপি নেতা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-

‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এদিকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে আবেদনটি করা হয়। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের দেখা একটি চিঠিতে তথ্যটি উঠে এসেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.