× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'এমপ্লয়ি অব দ্য মান্থ' নির্বাচিত হলেন কামাল সিদ্দিকী বাবু

ডেস্ক রিপোর্ট

১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

দেশের সুপ্রতিষ্ঠিত জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা আজ (১১ সেপ্টেম্বর) আগস্ট মাসের সেরা কর্মী নির্বাচিত করেছে। সংবাদপত্রটির বার্তা প্রধান কামাল সিদ্দিকী বাবু 'এমপ্লয়ি অব দ্যা মান্থ' হিসেবে পুরস্কৃত হন। সম্পাদক কাজী আবু জাফর এসময় কামাল সিদ্দিকী বাবুর হাতে পুরস্কারের স্মৃতিস্মারক তুলে দেন। এসময় সংবাদ সারাবেলার মাল্টিমিডিয়া ও অনলাইন টিমের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঘড়ির কাঁটায় সকাল ৯টা বাজতেই রোজ কর্মস্থলে প্রবেশ করেন কামাল সিদ্দিকী। সংবাদ সারাবেলার সবচেয়ে বর্ষীয়ান কর্মী হয়েও তাঁর সময়ানুবর্তীতা অনুজদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সারাদিন খাওয়া দাওয়া এই কাজের টেবিলে বসেই সারেন তিনি। আর বাড়ি ফেরেন রাত ৯টায়। রোদ, বৃষ্টি, ঝড়, লোডশেডিং, দেশব্যাপী অস্থিতিশীলতা কিছুই যেন তার পথে বাঁধা হয়ে দাঁড়ায় না। বয়স ৭০ এর কোঠায় হলেও তিনি অন্যান্য সহকর্মীদের জন্য সবসময় আদর্শ হয়ে থাকবেন তাঁর কাজ, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা দিয়ে। তাঁর এই নিষ্ঠাবান কাজের সম্মাননা জানাতেই আজ (১১ সেপ্টেম্বর) তাঁকে 'এমপ্লয়ি অব দ্যা মান্থ' ঘোষণা করা হল।

১৯৭৭ সালে দর্শনা কলেজ থেকে বাংলা সাহিত্যে ডিগ্রি পাশ করেন কামাল সিদ্দিকী বাবু। সাংবাদিকতা শুরু করেছেন ১৯৭৪ সালে। প্রায় চার দশকের সাংবাদিকতার জীবনে অন্যান্য বিচিত্র পেশায়ও জড়িত ছিলেন তিনি। ২০২১ সাল থেকে সংবাদ সারাবেলার সাথে যুক্ত আছেন তিনি। শরীর যতদিন সুস্থ থাকে ততদিন কাজ করে যেতে চান এই বর্ষীয়ান সাংবাদিক। ছড়িয়ে দিতে চান জ্ঞানের আলো।   


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.