× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারাদেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৭ পিএম । আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত

হাইকোর্ট  সারাদেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন । মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে৷

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওযার পার্থ।

গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজভান্ডারির অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী।

এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.