× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক ফরিদ উদ্দীনের স্ত্রীর জানাজা শেষে দাফন সম্পন্ন

মো: তুহিন ফয়োজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

০৫ অক্টোবর ২০২৪, ১৫:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বিপিজেএ মেম্বার এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রধান ফটো সাংবাদিক  ফরিদ উদ্দিন  সিদ্দিকির স্ত্রী সামছুন্নাহার  (৩৭) গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃস্বাস  ত্যাগ করেন ৷ (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

শুক্রবার বেলা ১১টায়  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাচঁআনি গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ১ মেয়ে ও ১ ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজা নামাজে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লিগণ উপস্থিত ছিলেন এবং জানাজা নামাজ পরান মরহুমার ভাসুর মাওলানা মো: ইমাম হোসেন ৷

ফরিদ উদ্দিনের স্ত্রীর  অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবাদ সারাবেলার সম্পাদক,প্রকাশকসহ সংবাদ সারাবেলার সকল সাংবাদিক  ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব ও মতলব উত্তর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ৷

তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.