× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

০৪ নভেম্বর ২০২৪, ১৭:৪৭ পিএম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রোববার (৩ নভেম্বর) ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, রিস্ক মানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, এফসিএমএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া।

ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীরা, আঞ্চলিক প্রধান এবং ২০৫টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে জানানো হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরীয়াহ’র উদ্দেশ্যের আলোকে কল্যাণমুখী অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, স্থানীয় আমানত স্থানীয়ভাবেই বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কল্যাণমুখী ব্যাংকিংয়ের সেবা পৌঁছে দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.