চট্টগ্রাম
আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় গতকাল (২৬ নভেম্বর) সাইফুল
ইসলাম আলিফ নামের এক আইনজীবি নিহত
হয়েছেন। এ ঘটনায় ভিডিও ফুটেজের
মাধ্যমে শনাক্ত করে সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
আজ
(২৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো
হয়েছে।
ওই
পোস্টে আরও বলা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর
হামলার অভিযোগে ২১ জনকে আটক
করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত
ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।