রাষ্ট্রদ্রোহের
অভিযোগে করা মামলায় সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানি পিছিয়ে দুই জানুয়ারী করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী আদালতে না থাকায় রাষ্ট্রপক্ষ
শুনানি পেছানোর আবেদন করে। পরে আদালত আগামী দুই জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করে।
আজ (৩ ডিসেম্বর) বেলা
পৌনে ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালত সাইফুল
ইসলাম পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন।
চট্টগ্রাম
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক সাংবাদিকদের বলেন,
আজ চিন্ময় দাশের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। শুনানি না হওয়ায় আসামিপক্ষের
উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমাণ
থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই।