× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে “রিবার গ্রেড ই৬০০উ-জ ওভার ই৪২০ উডজ ব্যবহারের অধিকতর সুবিধা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০ ডিসেম্বর ২০২৪, ২২:১৫ পিএম

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে সম্প্রতি ময়মনসিংহে অনুষ্ঠিত হল “রিবার গ্রেড ই৬০০উ-জ ওভার ই৪২০ উডজ ব্যবহারের অধিকতর সুবিধা” শীর্ষক একটি সেমিনার এতে ময়মনসিংহ সদর ও নেত্রকোনা জেলার শীর্ষস্থানীয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারবৃন্দ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে “কি নোট স্পিকার” হিসাবে টেকনিক্যাল প্রেজেন্টেশন প্রদান করেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভী(পি ইঞ্জঃ)। উক্ত অনুষ্ঠানে উচ্চ শক্তির ইস্পাতের অনন্য বৈশিষ্টগুলিকে তুলে ধরা হয় যা ব্যবহারে ৩০% পর্যন্ত খরচ কমানো যায়। ভ‚মিকম্প সহনীয় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব ও টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেজেন্টেশন এর শেষ পর্যায়ে আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভি ও জিপিএইচ এর হেড অব আর এন্ড ডি ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম এর সমন্বয়ে একটি প্যানেল ডিসকাশন ও প্রশ্ন উত্তর সেশন অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাটেরিয়ালস, কোয়ালিটি, ডিজাইন ও কনস্ট্রাকশন এর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলমাস শিমুল। তিনি অনুষ্ঠানে আগত প্রকৌশলীগনকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশের অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের ভূমিকার ভ‚য়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানসম্মত পণ্য তৈরির জন্য প্রয়োজন ভাল কাঁচামাল, দক্ষ জনশক্তি ও সর্বাধুনিক টেকনোলজি। তিনি আরও বলেন বাংলাদেশে একমাত্র জিপিএইচ ইস্পাত বিশ^সেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস টেকনোলজির মাধ্যমে এবং দক্ষ টিমের সহায়তায় রড উৎপাদন করছে। এছাড়াও সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত এর টেকনিক্যাল ডিরেক্টর মাদানী এম. ইমতিয়াজ হোসেন আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মোঃ আব্দুল আহাদ, সিনিয়র ম্যানেজার(টেকনিক্যাল সাপোর্ট) মোহাম্মদ আসাদুজ্জামান সরকার ও রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মনেয়ার হোসেন সহ অন্যান্য উদ্ধতন কর্মকর্তাগণ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.