× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮ ঘন্টা পর স্বাভাবিক তিন নৌরুটে ফেরি চলাচল

ডেস্ক রিপোর্ট

১১ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ এএম

ছবিঃ সংগৃহীত।

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ও শরীয়তপুর-চাঁদপুর এই তিনরুটে প্রায় ৮-৯ ঘন্টা যাবত ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় এই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আজ (১১ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে এসব রুটে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে নিরাপত্তা ঝুঁকি এড়াতে আজ (১১ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই কারণে রাত সাড়ে ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির উপ–মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ নৌরুটে মোট ২৬টি ফেরি চলাচল করে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.