× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পঞ্চগড়ে তাপমাত্রা একটু বেড়ে ৯ ডিগ্রি

আবহাওয়া ডেস্ক।

০৪ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

ছবিঃ সংগৃহীত।

পৌষের মাঝামাঝি সময়েই হিমালয়কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা গতকাল নেমেছিল ৮ ডিগ্রির ঘরে। আজ (৪ জানুয়ারি) তাপমাত্রার পারদ কিছুটা উঠেছে।

আজ (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

তিনি আরও বলেন, উত্তরের হিমেল বাতাসে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়াও গত কয়েক দিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা নামে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.