× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫” অনুষ্ঠিত

১৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫” এর আয়োজন করে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানবৃন্দ, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।

এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান এবং সাউথইস্ট ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ যথাক্রমে জনাব আজিম উদ্দীন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, জনাব মো: আকিকুর রহমান, জনাব নাসির উদ্দিন আহমেদ, “এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের” সম্মানিত প্রতিনিধি জনাব মোঃ রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক জনাব মুহাম্মদ দেলোয়ার হোসাইন, “সিংগেল ক্লিক আইটি সল্যিউশন প্রাইভেট লিমিটেডের” সম্মানিত প্রতিনিধি জনাব মোঃ নুরুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক জনাব ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী।

কনফারেন্সে ব্যাংকের ২০২৪ সালের সার্বিক কার্যক্রম এবং অগ্রগতি নিয়ে পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। কনফারেন্সে, ২০২৫ সালের জন্য একটি সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতসমূহ এবং ব্যাংকের অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম উল্লেখ করেন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ভালোবাসার কারণেই ব্যাংকটি শত প্রতিকূলতার মধ্যেও টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম হয়েছে। তিনি কর্মীদের এই অবদানের জন্য গভীর প্রশংসা করেন এবং তাদের ব্যাংকের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

পাশাপাশি, তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি সবসময় ব্যাংকের কল্যাণে এবং কর্মীদের পাশে থাকবেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে, সকলের ঐকান্তিক প্রচেষ্টা, একতা এবং পরিশ্রমের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক একদিন সমস্ত প্রতিকূলতার কালো মেঘ দূর করে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.