× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপরাধ দমনে খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ

ডেস্ক রিপোর্ট।

২৪ জানুয়ারি ২০২৫, ১৮:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে যশোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে গত ডিসেম্বর-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম এর  সভাপতিত্বে গত ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন জিয়া উদ্দিন আহমেদ। সভায় রেঞ্জ ডিআইজি গত ডিসেম্বর-২০২৪ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এসময় মো. রেজাউল হক সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.