× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজারে এলজির নতুন সিরিজ আনল র‌্যাংগস ইলেকট্রনিক্স

২৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি এবং বাংলাদেশে এলজি ইলেকট্রনিক্সের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে  LG OLED evo C4 সিরিজের শুভ উদ্বোধন করেছে।

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন; ম্যানেজিং ডিরেক্টর, একরাম হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর, জেরাল্ড চোন যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম সহ র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ও এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

সেন্টমার্টিনে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটক যাওয়ার অনুমতি চান ব্যবসায়ীরাসেন্টমার্টিনে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটক যাওয়ার অনুমতি চান ব্যবসায়ীরা
ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র‌্যাংগস ইলেকট্রনিক্স বরাবরই প্রিমিয়াম সিরিজ টিভি সবার আগে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার বাংলামোটরের সোনারতরী টাওয়ারে LG OLED evo C4 সিরিজ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

নতুন সিরিজের এই টিভিসহ এলজি এর সকল পণ্য পাওয়া যাবে দেশব্যাপী র‌্যাংগস ইলেকট্রনিক্সের বিভিন্ন শোরুম ও অনলাইন স্টোর shop.rangs.com.bd-তে। উদ্বোধনী অফার হিসেবে OLED evo C4-এর সাথে থাকছে ফাইভ স্টার হোটেল দ্য কক্স টুডেতে ৩ দিন ২ রাতের কাপল ট্যুর প্যাকেজ।

লেটেস্ট মডেলের এই টিভিতে ব্রাইটনেস বুস্টার থাকার কারণে আগের তুলনায় ৩০% বেশি ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। আলফা ০৯, ০৭ জেনারেশন প্রসেসর ব্যবহৃত হবার জন্য যেকোনো গেম খেলা যাবে একদম নিরবিচ্ছিন্নভাবে। ভার্চুয়াল ৯.১.২ আপ-মিক্স অবজেক্ট বেজড ৩ডি সারাউন্ড সাউন্ড সিস্টেমে উপভোগ করা যাবে অনন্য সাউন্ড এন্ড মিউজিক।

আরো থাকছে আলট্রা স্লিম ডিজাইন এবং হ্যান্ডস-ফ্রি ভয়েস কমান্ড। সর্বাধুনিক eye-comfort ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করার জন্য ৫০% কম ক্ষতিকর বেগুনী রশ্মি ও ফ্লিকার-ফ্রি টিভি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে এই টিভিতে।

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিসিয়াল ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.