ছবিঃ সংগৃহীত।
বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস আবারও ব্র্যাক ব্যাংককে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকের সাথে ‘বি+’ রেটিং দিয়েছে।
ব্র্যাক ব্যাংক সম্পর্কে এসঅ্যান্ডপি প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, শক্তিশালী ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং অনলাইন ব্যাংকিংয়ের প্রসারে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির রিটেইল রেমিটেন্স এবং রপ্তানিমুখী ক্লায়েন্ট বেজ এটিকে বাংলাদেশের বিদ্যমান দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে উদ্ভূত চ্যানলেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করতে সহায়তা করেছে।
বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এজেন্সি থেকে পাওয়া দেশসেরা ক্রেডিট রেটিং সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের এই অর্জন শক্তিশালী ক্যাপিটাল বেজ, অ্যাসেট কোয়্যালিটি, সুশাসন এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখার ব্যাপারে আমাদের অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি। স্বনামধন্য আন্তর্জাতিক এজেন্সি থেকে পাওয়া এই দেশসেরা ক্রেডিট রেটিং দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
