গত রবিবার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো, এপেক্স-এর বাৎসরিক বিক্রয় সম্মেলন।
এপেক্স পরিবারের জন্য এটি বছরের সবচেয়ে বড় আয়োজন। সম্মেলনে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চীফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ, ফিন্যান্স কন্ট্রোলার মোঃ মাইন উদ্দিন, হেড অব ন্যাশনাল সেলস্ ফররুখ মবিন, হেড অব রিটেইল সেলস্ আরবাবুর রহমান, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সালমান এ. খান, হেড অব মার্কেটিং মোঃ রায়হান কবির সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে ২০২৫ এর বিক্রয় কৌশল সম্পর্কিত নানান আলোচনা হয়। উপস্থিত সকলে নতুন বছরে অধিক সাফল্য আর কর্মদক্ষতার অঙ্গিকার দিয়ে ফিরে আসে।