× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের মধ্যে চুক্তি

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশব্যাপী ইফাদ গ্রুপের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করতে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায়, সারাদেশে রয়েল এনফিল্ড মটর-সাইকেল ডিস্ট্রিবিউশনে সিটি ব্যাংক ইফাদ গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং নুরুল্লাহ চৌধুরী, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গণি, হেড অব করপোরেট এন্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হক এবং ইফাদ গ্রুপের চিফ ফিনানশিয়াল অফিসার, সোহাদ্বীপ কে দাসসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.