× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএইচবিএফসি'র ঋণ ও বিনিয়োগ সেবা পক্ষের উদ্বোধন

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)র পরিচালনা পর্ষদ সভাকক্ষে 'ঋণ ও বিনিয়োগ সেবা পক্ষ-২০২৫' এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন।

বিএইচবিএফসি'র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদর দপ্তরের ঊর্ধ্বতন সকল নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএইচবিএফসি'র সকল শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা 'ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আই এস ডি বি)'র অর্থায়নে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন 'রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট' শীর্ষক এক প্রকল্পের আওতায় ইসলামী শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। এ প্রজেক্টের আওতায় এ বছর সাতশত কোটি টাকা সমপরিমাণ শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ বিশেষ সেবা পক্ষ পালন করছে যা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.