× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোবাইল অ্যাপেই যাকাত দেয়া যাবে- ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের মানুষ এবার মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত দিতে পারবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সমাজে অপরাধ দমন করতে যাকাতের কোনো বিকল্প নেই।

আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানের আলোকি সেন্টারে অনুষ্ঠিত যাকাত ফেয়ারে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সঠিকভাবে যাকাত আদায় করলে সমাজ থেকে অভাব দূর হবে এবং বিভিন্ন অপরাধ প্রবণতা কমে যাবে। এ সময় তিনি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের যাকাত আহরণ ও বিতরণ উদ্যোগের প্রশংসা করেন।

তিনি জানান, সঠিকভাবে যাকাত কার্যক্রম পরিচালনা করলে দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে এবং তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণের প্রয়োজন হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.