× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক এবং নেক্সাস গ্রুপ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০১ মার্চ ২০২৫, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং নেক্সাস গ্রুপ এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে পে-রোল ব্যাংকিং, এটিএম এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং নেক্সাস গ্রুপ- এর ব্যবস্থাপনা পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, নেক্সাস গ্রুপ এর স্টাফ ও কর্মচারীগণ সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য উত্তোলন সুবিধা পাবেন। এ ছাড়া কার্ডধারীরা যেকোনও এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেলস লেনদেন, ই-কমার্স লেনদেন, তহবিল স্থানান্তর এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের কাছে অর্থ যোগ করার মতো বিসতৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, "আমরা নেক্সাস গ্রুপ- এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। এটি একটি স্বনামধন্য পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা কর্মীদের জন্য সহজ ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছি।"

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.