× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও আইএফএস টেক্সওয়্যারের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

০৫ মার্চ ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং আইএফএস টেক্সওয়্যার (প্রাইভেট) লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং আইএফএস টেক্সওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস) এর বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাকির হোসেন ভূইয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, ও আইএফএস টেক্সওয়্যারের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোতাহার হোসেন ভূইয়া, চিফ কমার্শিয়াল অফিসার এস এস সাখাওয়াত হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.