× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানা গেল সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৫, ২১:২৭ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৫, ২১:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ৬ জুন (বৃহস্পতিবার) সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

আজ (৩০ এপ্রিল) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন, আর ৬ জুন হবে ১০ জিলহজ—যেদিন মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে। এর আগের দিন অর্থাৎ ৫ জুন পালিত হবে আরাফার দিন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানও একই ধরনের পূর্বাভাস দিয়েছেন। দেশটির মন্ত্রিসভা ইতোমধ্যেই ৫ জুন (আরাফার দিন) থেকে ৬, ৭ ও ৮ জুন (ঈদের দিনগুলো) পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছে।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি হিজরি বর্ষপঞ্জির ১০ জিলহজ তারিখে পালিত হয়। এই দিনে মুসলিম বিশ্ব হজরত ইব্রাহিম (আ.)-এর আনুগত্য ও আত্মত্যাগের শিক্ষা স্মরণ করে আল্লাহর নামে পশু কোরবানি দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.